Ami Tarashis Bolchi

Ami Tarashis Bolchi
The blog of Tarashis Gangopadhyay (click the photo to reach our website)
Showing posts with label বই সম্পর্কে. Show all posts
Showing posts with label বই সম্পর্কে. Show all posts

Friday, 18 December 2015

Jeebon Theke Mahajeeboner Pothe sombondhe

 Amar natun boi Jeebon Theke Mahajeeboner Pothe prosonge kayekti mantobyo

লেখকের website -  https://www.tarashisgangopadhyay.in/

e adhyatmik jogote esechen tar ek apurbo monkara biboron.Seisathe dadar kothopkothon jyethur sathe anobodyo.Tarashisdadar sadhok sotya ebong sahityik sotwa ekhane jeno milemishe ek hoye gyache.Jemon anupom hasyoros,humour tini diyechen temoni prankara sob biboron,abar tar modhyei tar sadhonpother sopan kivabe toiri hoyeche.koto aloukik avigyotar sakshi dada.Tar purbojonmer forecast theke tar asol ruptike jeno ekhane amra peyechi.Amar drirho biswas eti Yoganandojir Autobiography of a Yogir motoi ek anupom adhyatmik sompod hobe amra jara dadar boi valobasi ar jara dadar boi pore valobasbo tader sobar jonye.Adhyatmik o sahitwik jogoter ek apurbo melbandhan ekhane pelam dadar dui sotwar milone. ar boitir mulyo eto kom je bolar noy.ajker dine 288 patar boi,16 pata byapi photo othocho dam matro 90 taka.Dada boi lekhake sadhna bole dyakhen bolei hoyto eto kome emon apurbos rishti amader dite paren.Boiti pore ami avivuto.ami gorbito je ami dadar shishya.
 ​
Ei matro ses holo jiban theke mohajibaner pothe pora. Janina e somporke ki bolle jothajotho bola hobe. Dadar protiti boi e adhyatmo pother Dishari der kachhe omulyo sompod. Tobuo ei boitir kotha alada kore bolte e hoy. J bot gachh aj amader sneho chhaya diye protimuhurte agle rekhechhe taar bij theke mohiruhe porinoto hobar journey ta sotti opurbo. Gurur proti biswas r shoronagoti thik kemon hoya uchit ta sikhlam ei boiti pore. Shakto vaishnab e je asole kono parthokyo nei ta sunechhilam kintu dadar jiban e er j prokash ta sotti ovivuto holam. Aponi achari dhormo sunechhilam dadar ei boiti te jeno proti muhurte taar punkhanupunkhyo prokash. Sadhu songer bornonay trishito Mon tripto holo. Taar songe lekhar vongi r o monograhi kore tulechhe boitike.

ar jiboner dhara je khaatey bahito hoyeche tar thekei bojha jay je ini sadharon manob non. Sadhok-sadhika pitamatar sontan hisebe choto thekei enar bohu sadhu sonyashir sathe melamesha korar sujog hoyeche. Nijer pita totha gurur provaab jemon lekhoker jibon gothon korte sahajyo koreche, temoni onyano sadhok sadhikar adhyatmik sannidhyo o vishon vabe onake provabito koreche adhyatmik pothe. Jiboner bivinno porjaye bohu swanamdhonyo uchhokotir sadhur kripa ini peyechen. Tnara lekhoker ja vobishyot bani korechen ta je foley geche ta aamra bortomane dekhtei pai. Boitir protiti adhyay jeno bare bare janiye diyeche je ini sadharon to non, nahole emon vabe eto uchhokoti mahatmar kripalaav to sohoj noy. Ek doibo vabey achhono hoye gechi jokhon jante perechi enar ager jonmer sidhhilaver kotha. Setar sfuron jokhon eijonme ghotlo, tar prokaash er kotha porte porte ritimoto shihorito hoyechi. Shudhu tai noy, Tarapithe sokoler chokh eriye lekhoker ek doibo akorshoner boshe bivor hoye thakar ghotonatao kom bismoykor noy. Chotobelar dinguloo khoob sundorvabe barnito hoyeche ja porte porte kokhono khoob hashi peyeche aabar kokhono dukhye kontho rodh hoye chokhe asrurekha dekha diyeche. Jiboner protiti adhyayer ullekhjogyo ghotonaguli khoob bistarito vabe barnito hoyeche biotite; sob ekhane likhe dile jara porenni boiti, tader proti obichar kora hobe. Tai aar beshi detail e na giye eitukui bolchi je boiti porte porte bare bare mone hoyeche aami sotyi khoob vagyobati je Iswar aamay kripa kore manushrupi emon mahatmar sannidhyo korar sujog diyechen. Iswarprerito ei doot jeno jogoter aaro bohu manusher mone adhyatmik chetonar unmesh ghotiye tader alor pothe bohudur egiye dyan, ei sotkamonai kori. Mongolmoy Vogowan enar sarbik mangol korun!

Thursday, 16 January 2014

আমার "কেদারনাথে আজো ঘটে অঘটন" গ্রন্থ সম্পর্কে আমার কয়েকজন বিশিষ্ট পাঠক পাঠিকার বক্তব্য - Facebookএ।

আমার "কেদারনাথে আজো ঘটে অঘটন" গ্রন্থ সম্পর্কে আমার কয়েকজন বিশিষ্ট পাঠক পাঠিকার বক্তব্য -  Facebookএ।   





Friday, 22 November 2013

প্রকাশিত হল আমার "শ্যামের মোহন বাঁশি" বইটির তৃতীয় সংস্করণ

  প্রকাশিত হল আমার "শ্যামের মোহন বাঁশি" বইটির তৃতীয় সংস্করণ

আজকে প্রকাশিত হল আমার "শ্যামের মোহন বাঁশি" বইটির তৃতীয় সংস্করণ। এই বইটি আমাদের আশ্রমের গোপালসোনার কীর্তিকলাপের উপর লেখা। গোপালের লীলাসমূহ নিয়ে লেখা বইটি আমার,বাবার,মায়ের,দিদিমার ও আরো অনেক ভক্তের অভিজ্ঞতার সংকলন। গপাল্সনার দুষ্টুমির মধ্যে দিয়েই যে জাগে বাঁশীর সুর - তার কাছে যাবার আহ্বান বেজে ওঠে বাঁশীর তানেই। ছোটবেলা  থেকে গোপাল আমার ভাই,বন্ধু,সখা সব। তার সাথেই যে বেঁধেছি  প্রাণের ডোর। তাইত এই বইটি আমার কাছে বিশেষ একটি প্রিয় লেখা। আমার প্রিয় লেখা যে আমার পাঠক পাঠিকাদের ভালো লাগছে এই বইটির তৃতীয় সংস্করণ তার প্রমান। ২০১০ সালে এটির প্রথম সংস্করন প্রকাশিত হয়। ২০১৩এর মধ্যে তিনটি সংস্করণ স্পষ্টই বুঝিয়ে দিছে গোপালের কীর্তিকলাপে পাঠক পাঠিকারা কত মুগ্ধ। তাই আজ এই গ্রন্থের তৃতীয় সংস্করণ প্রকাশনার পর গোপালকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা। আর সেইসাথে আমার পাঠক পাঠিকাদেরও জানায় আমার কৃতজ্ঞতা -আপনাদের/তোমাদের সবার ভালবাসা ও শুভেচ্ছা সবসময়েই আমার চলার পথের পাথেয়। আশা করব - আপনাদের/তোমাদের  এই ভালবাসার শুভেচ্ছা চিরকাল থাকবে আমার বইগুলির সাথে। 

Friday, 1 November 2013

আজো গোপাল ঘটায় কত লীলা

             আজো গোপাল ঘটায় কত লীলা  

আজকে বিশিষ্ট গায়িকা পাপিযাদি আমায় ফোন করে শোনালেন  অভিজ্ঞতা। বৃন্দাবনে এক মহাত্মার আশ্রমে তাঁর দেখা হয় এক ভদ্রমহিলার সাথে। তাঁর পাঁচটি গোপাল। সাথে ছিল তাঁর মেয়ে ও তার গোপাল। তাঁকে দেখে পাপিয়াদি  বৃন্দাবনে আজ ঘটে অঘটনের কথা। শুনে তো উনি খুবই আনন্দিত। বলেন তারাশিসের বই পরে যে আমার মেয়ের জীবনে কি অঘটন ঘটেছে কি বলব। পাপিয়াদি জিজ্ঞেস করেন - কি হয়েছে?
 তিনি বলেন, "আমার মেয়ের নাম মুন্নি।দিল্লিতে থাকে। তারাশিশের বই পড়ে ওকে আমি দিয়েছিলাম একটি গোপাল। আর তারপর ওকে বইটা পড়তে বলি।  বইটি ও কিছুতেই পরার সময় পাচ্ছিল না। আমিও তাগাদা দিতাম। অবশেষে একদিন ও বইটা পড়ল। সন্ধ্যা ৬টায়  ধরেছিল,ভোর হওয়া অবধি বারবার পড়েছে। তারপর ৫ দিন আর অফিস যায়নি। শুধু ঘরে বসে কেঁদেছে আর বলেছে - "গোপাল যদি সুতপার সাথে এরম করে তবে কেন আমার সাথে করবে না?" আর তারপর শুরু করলো গোপালের মনপ্রাণ দিয়ে সেবা। আর সেইসাথে শুরু হলো গোপালের লীলা।তার একটি বলছি। একবার আমর জামাই trafficএ আটকে জাবাতে flight miss করে। ও যখন বিমানবন্দরে পৌছেছে বিমান তখন ছেড়ে দিয়েছে। ও তখন ফোন করে মুন্নিকে বলল,'তোমার গোপাল কোনো কাজের না। ফ্লাইট মিস করালো' ,আশ্চর্যের ব্যাপার। সেই বিমান চলন্ত অবস্থায় থেমে গেল। তখন বিমানবন্দরে অর নাম ঘোষনা হচ্ছে। ওকে চলে যেতে বলা হলো runawayte  এবং runawayতে সিড়ি  লাগিয়ে ওকে তুলে নিয়ে তারপর ছাড়ল বিমান। এমন কত কান্ড অর সাথে নিয়মিত হচ্ছে। তুমি তারাশিসকে অবশ্যই বোল আমার মেয়ে ও তার গোপালের কথা। "
  পাপিযাদি আজকে সন্ধ্যায় আমায় ফোন করে জানালেন এই লীলার কথা। আমি শুনে মুগ্ধ ও শিহরিত। গোপালের অঘটন এভাবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই কামনাই করি। জয় গোপাল।  

Thursday, 31 October 2013

"ক্ষণিক খোঁজে চিরন্তন" গ্রন্থের 'নাসিক -শিরডি-দ্বারকা-প্রভাস' পর্বের দ্বিতীয় সংস্করণ

আজকে প্রকাশিত হল আমার "ক্ষণিক খোঁজে চিরন্তন" গ্রন্থের 'নাসিক -শিরডি-দ্বারকা-প্রভাস' পর্বের দ্বিতীয় সংস্করণ। শিব্রাম চক্রবতী বলতেন - লেখকের কাছে গ্রন্থ হল পুত্রসম আর গ্রন্থের সংস্করণ যেন নাতি। যখন আমার প্রথম গ্রন্থ প্রকাশিত হয় তখন ভাবিওনি একদিন এরকম আসবে যখন প্রায় প্রতি মাসেই একটা বা দুটো বই-এর সস্করণ প্রকাশিত হবে। আজকে সেই দিন এসেছে যখন একটি বই-এর সংস্করণ হওয়ার সাথে সাথে পরের বইটিকে পাঠিয়ে দিতে হয় প্রেসে। এসবি গোপালের কৃপা,তারামায়ের কৃপা। তাঁরাই আমায় দিয়ে লিখিয়েছেন,তাঁরাই ছড়িয়ে দিচ্ছেন সব ভক্তদের মাঝে। ভক্তদের তথা পাঠক পাঠিকাদের ভালবাসা তো তাঁদেরই কৃপা। আমি তো অতি অকীন্চন। তাই ঠাকুরকে দেয়ার মত আমার কিছুই নেই। আমার সবই যে তাঁর। এমনকি আমিও তাঁর। তাই আজকের দিনে তারামা ও গোপালকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা ,সেইসাথে সকল পাঠক পাঠিকাদের জানাই ধন্যবাদ। ১৯৯৬ থেকে বর্তমান ২০১৩ পর্যন্ত আমার লেখার প্রতি আপনাদের যে অফুরন্ত ভালবাসা ও স্নেহ পেয়েছি সবই ইশ্বরের করুণা।
ভালো থাকবেন ..
শুভেচ্ছাসহ
তারাশিস গঙ্গোপাধ্যায়

Friday, 25 October 2013

সুখবর

একটি সুখবর জানাই সকল পাঠক পাঠিকা বন্ধুদের - গতকাল " কেদারনাথে আজ ঘটে অঘটন "লেখা শেষ হল। এবার সেটি যাবে ডিটিপি-তে। অনেক ভক্ত জিজ্ঞেস করেছিলেন কেদারনাথের প্রলয়ের কারণ। হয়ত তাদের উত্তর দেয়ার জন্যেই মে মাসে আমার আলাপ হয় প্রভার সাথে। ল্যানকাশায়ারের এই মেয়েটি আমার "দেবলোকের অমৃতসন্ধানে" পরেই নেমেছিল পথে।বদ্রীনাথে পিতামাতার পিন্ড দেয়াই  ছিল ওর উদ্যেশ্য। কিন্তু চলার পথে ও জড়িয়ে গেল এক অপার্থিব অভিজ্ঞতার সাথে। এর মাঝেও গুগল hangout থেকে ওর সাথে কথা হয়েছে হরিদ্বার ও রুদ্রপ্রয়াগে।তার অদ্ভুত অভিজ্ঞতার মাঝে অনেকেই পাবেন তাঁদের উত্তর।নিয়তি যে মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করে অর অভিজ্ঞতা তার প্রমান।  
ভালো থাকবেন  ..   শুভেচ্ছাসহ তারাশিস গঙ্গোপাধ্যায় 

​​

Thursday, 6 June 2013

বই সম্পর্কে - এক .. "মহাপ্রভুর নীলাচলে আজো চলে লীলা"

         বই সম্পর্কে ...."মহাপ্রভুর নীলাচলে আজো চলে লীলা"

                                         ।। এক।। 

     অবশেষে আগামীকাল প্রকাশলাভ  করছে  আমার ১৭তম বই - "মহাপ্রভুর নীলাচলে আজো চলে লীলা"। আগামীকাল বিকেল নাগাদ বইটি binder এর থেকে নিয়ে সন্ধ্যার মধ্যেই পৌছে দেয়া হবে মহেশ লাইব্রেরীতে। তারপর সেখান থেকে অন্যান্য দোকানে যাবে বই।
      "মহাপ্রভুর নীলাচলে আজো চলে লীলা" আমার কাছে একটি স্বপ্নের মত।সহসাই আমি আমার বন্ধু সুজয়ের থেকে পাই পুরী পরিক্রমার আমন্ত্রণ ২০১২ সালে আর তারপর বেরিয়ে পড়ি পথে। পুরী যাওয়ার আগেভুবনেশ্বর,কোনারক,উদয়গিরি,খন্ডগিরি,ধবলগিরি যেমন দর্শন করেছি তেমনি পরিক্রমা শেষে দর্শন করেছি নীলমাধব যেখান থেকে জগন্নাথের লীলার উত্পত্তি। সেইসাথে পায়ে হেঁটে তিনদিন ধরে পরিক্রমা করেছি সম্পূর্ণ পুরিধাম ও সেখানকার সকল মুখ্য মন্দির। সব মন্দিরে দাঁড়িয়ে সেখানকার মাহাত্ম্য কীর্তনের সৌভাগ্য হয়েছে আমার।এই সফরে আমার আরেকটি খোঁজ ছিল শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান সম্পর্কে।তার সম্বন্ধেও পেয়েছি যথাযথ ব্যাখ্যা। এই সফরে আমি সাথে পেয়েছিলাম মিশ্রজীর মত এক প্রবীন ভক্তকে। তিনি তাঁর অভিজ্ঞতার আলোয় জানিয়েছেন যে জগন্নাথদেব  আজো  যেমন পুরিধামে নিত্যলীলা করেন,তেমনি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবও নিত্য লীলা ও কীর্তন করেন আজ সুক্ষ্ম দেহে তাঁর পার্ষদদের নিয়ে। সেই লীলা কোনো কোনো ভাগ্যবান শুধু দেখতে পান। মিশ্রজী তাঁদেরই অন্যতম।
এহেন লীলার খোঁজ পেয়ে আমি তো মন্ত্রমুগ্ধ।শুধু তাই নয়,জগন্নাথ মন্দিরের প্রতিটি মন্দিরের মাহাত্ম্য,লীলাকথা সব তুলে ধরেছি এই বইটিতে যাতে পাঠক পাঠিকারা বইটি হাতে নিয়ে সম্পূর্ণ পুরীকে জানতে পারেন - ইতিহাস,ভূগোল,পুরাণ এবং দৈবী মহিমার দিক দিয়ে। আজ পর্যন্ত প্রায় সবাই তো পুরীতে গেছি কিন্তু পুরীর যতটুকু 
আমরা জানি তার চেয়ে ৬০ শতাংশ বেশী আমাদের অজানাই রয়ে গেছে।সেই অজানাকে আমার সব পাঠক পাঠিকাদের কাছে তুলে ধরার জন্যেই আমার এই প্রয়াস। সেইসাথে রয়েছে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান সম্পর্কে সকল গবেষকদের মোট সাজিয়ে বিশ্লেষণ যদিও মিশ্রজীর মুখে যে অন্তর্ধান সম্বন্ধে শুনেছি সেটিই আমার মতে মনে হয়েছে সর্বশেষ হিসেবে।
      বহুদিন ধরেই পুরী নিয়ে লেখার ইচ্ছে ছিল আমার।আমার বিশেষ বন্ধুরা অনেকেই সে বিষয়ে আগেই বলেছিলেন।কিন্তু সময় সুযোগ হচ্ছিলনা বলে বিলম্ব হলো।তবে ঠাকুর যা লেখানোর লিখিয়ে নিয়েছেন। আমার করণীয় শেষ। এবার পাঠক পাঠিকাদের ভালো লাগলেই সার্থক হবে আমার প্রয়াস। আগামীকাল আসছে সেই বহু প্রতিক্ষিত দিন।