Thursday, 15 August 2019
হঠাৎ দেখা। আবৃত্তি - তারাশিস গঙ্গোপাধ্যায়
কবিতা - হঠাৎ দেখা
কবি - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
আবৃত্তি - তারাশিস গঙ্গোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট কবিতা। যেন শিল্পীর হাতে আঁকা একটি ছোটগল্পের ছবি। হঠাৎ দেখা দুই প্রাক্তনের বহুদিন পর ট্রেনের কামরায়। দুটি সংলাপে কবিতাটি যেন ছোট গল্প হয়ে উঠেছে। আগ্রহী পাঠক পাঠিকাদের নিশ্চয়ই ভাল লাগবে।
Monday, 5 August 2019
শ্রীমদভাগবত স্বাধ্যায় : স্কন্দ ৮ : তারাশিস গঙ্গোপাধ্যায় (প্রতিটি শ্লোকে...
'শ্রীমদ্ভাগবত' -এর অর্থ কি?
শ্রী-মানে রাধারানীকে বুঝানো হয়েছে।।
মদ-মানে রাধাপ্রেমের বিভরতা।
এই থেকে শ্রীমদ।।
★ভাগবত এর 'ভা' মানে----ভক্তি ।।
ভক্তি কখন হয়, যখন ভগবানে সাথে সম্বন্ধ হয়। যাতে কোন চাওয়া পাওয়া থাকে না। এটাই ভক্তি। গোপীদের মাখনে কি ছিল, যা তোমার মাখনে নেই। তুমি বলতে পার স্বাদে ভাল ছিল। আসলে তা নয় মাখনে ছিল প্রেম।।
★ভাগবত এর 'গ' মানে----জ্ঞান ।।
জ্ঞান মানে কোন লেখাপড়ার জ্ঞান নয়। জ্ঞান মানে আত্মপরিচয়। আমি কে,আমি কৃষ্ণের নিত্যদাস। এটাই হল মূল জ্ঞান।।
★ভাগবত এর 'ব' মানে---- বৈরাগ্য।।
"সংসার ছেড়ে চলে যাওয়াই শুধুমাত্র বৈরাগ্য নয়।
বৈরাগ্য হল শত কষ্টের মধ্যে মুখে হাসি থাকা। সংসারে থেকে মনটা গোবিন্দের চরনে রাখা, এটাই বৈরাগ্য"।।
★ভাগবত এর 'ত' মানে ----- ত্যাগ।।
কি ত্যাগ করতে হবে?হরিবিমুখ জনকে ত্যাগ
করতে হবে। যার মুখে গোবিন্দ নাম নেই, সে জনকে ত্যাগ করতে হবে।।
"শ্রীমদ্ভাগবত" হল ভগবান শ্রীকৃষ্ণের মূর্ত বিগ্রহ।। Sangrihito
Contact Us: Website: http://sharanagotosomproday.co.in/
Email: sharanagoto.somproday@gmail.com
Facebook Page: https://www.facebook.com/SharanagotoS...
------------------------------------------------------------------------
Like, Share, Support & Subscribe !!!
Subscribe Here: https://www.youtube.com/channel/UC4NE...
Our Youtube Channel: https://www.youtube.com/channel/UC4NE...
Friday, 2 August 2019
Friday, 19 October 2018
Saturday, 12 May 2018
Thursday, 12 April 2018
Thursday, 29 March 2018
books of Tarashis Gangopadhyay
Amar somosto boier video description sob pathak pathikader jonye..asha kori sobai er theke upokrito hoben
Sunday, 2 July 2017
Tarashis Gangopadhyay's lecture on the bookr release -Brajadhame Aajo Gh...
আজকে আমার সাম্প্রতিক গ্রন্থ ব্রজধামে আজও ঘটে অলৌকিক বৃন্দাবন পর্ব এর উদ্বোধন হল। খুব সুন্দর অনুষ্ঠান হল।উদ্বোধনে আমার দুটি লেখা ভক্তিগীতি অন্তরে মোর আছো অনন্ত এবং এই দেহধুপ গাইল বলাকা।তারপর আমি ভাষণ দিলাম। ভাষণের শেষে পৌষালির কণ্ঠে শুনলাম গহন কুসুম কুঞ্জ মাঝে এবং জীবন মরনের সীমানা ছাড়ায়ে। তিথি গাইল মন চল এবং এ বধির যবনিকা। এর মাঝে বাবা এসে আমার বইটি উদ্বোধন করলেন।সবার সাথে অনেক ফটো উঠল।দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিল সবাই।অঞ্জনা সবাইকে প্রসাদদানে তৃপ্ত করল।27তম গ্রন্থের কাজ শেষ হল।এ ছিল এক মহাযজ্ঞ সব ভক্তদের কাছে পরিক্রমায় বৃন্দাবনকে তুলে ধরা। সম্প্রতি স্বামী আনন্দগিরি আমার এই বইটি পড়ে বলছিলেন,দামোদর মাসে সবাই যদি এই পরিক্রমার একটি অধ্যায় করেও দিনে পাঠ করতে পারে তবে বৃন্দাবন মানস পরিক্রমার আনন্দ আস্বাদ করবে। সত্যি মিথ্যে জানিনা,চেষ্টা করে দেখতে পারো।যাহোক যে যজ্ঞ 2015তে শুরু হয়েছিল তার প্রথম milestoneএ আজ পৌঁছনো হল।এরপর আরও দুটি খণ্ডের পরিকল্পনা আছে।তবে এটুকু বলতে পারি,সময় বয়ে যাচ্ছে।ধুপ পুড়তে পুড়তে শেষ হয়ে আসার দিকে এগোচ্ছে। আমার কাজও এগোচ্ছে সেই সাথে যে জন্যে আমার আসা। একদিন আমি থাকব না।কিন্তু এই গ্রন্থ থাকবে সব ভক্তদের বৃন্দাবনের মানস পরিক্রমা আস্বাদ করাতে।
Monday, 26 June 2017
আজ প্রকাশিত হল আমার নতুন বই ব্রজধামে আজো ঘটে অলৌকিক।বৃন্দাবন পর্ব। সমগ্র বৃন্দাবনের উপর সম্ভবত এই প্রথম বিরাট রিসার্চের ফল - বৃন্দাবনের আধ্যাত্মিক মহাজীবনের এক নতুন দিগন্ত। বইটি উদ্বোধন করলাম গোপালের সাথে।সঙ্গে ছিল আমার শরণাগত সম্প্রদায়ের প্রিয় ভাইবোন অদ্রিজা অমিত ও জয়ন্ত।
সেইসাথে উদ্বোধন হল আমাদের শরণাগত সম্প্রদায়ের website http://www.sharanagotosomproday.co.in/
তার ছবি দেয়া হল সবার জন্যে।জয় গোপাল।
ভালো থাকবেন ..
শুভেচ্ছাসহ
তারাশিস গঙ্গোপাধ্যায়
ভালো থাকবেন ..
শুভেচ্ছাসহ
তারাশিস গঙ্গোপাধ্যায়
Subscribe to:
Posts (Atom)






